রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০ ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে? এমবোলোর শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে জয়বঞ্চিত মেসির মায়ামি ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ

কাঁধ অবধি লম্বা চুলে নতুন রূপে সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : সিনেমার নায়কেরা ট্রেন্ড ভেঙে নতুন নতুন লুকে হাজির হন। তারা একেক সিনেমায় একেকভাবে নিজেদের পরিবর্তন ঘটান। সলমান খানও তার ব্যতিক্রম নন। বিভিন্ন ছবিতে বিভিন্ন লুকে দেখা গেছে তাকে। তবে মাত্র কয়েকটি ছবিতেই বড় চুলে দেখা গেছে তাকে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘তেরে নাম’ ছবিতে তার লুক। 

তবে এবার যে লুকে ধরা দিলেন ভাইজান, সেই লুকে তাকে আগে দেখা যায়নি। সোমবার সকালে সেই লুক সামনে আসতেই নেটপাড়ায় ঝড় তুলেছেন অভিনেতা।

এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় তার আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ঘোষণা করেন সুপারস্টার সলমান খান। একটি টিজার ভিডিও শেয়ার করেছেন তারকা, সেখানে দেখা যাচ্ছে, পাহাড় বেষ্টিত ধূসর মানববর্জিত এক রাস্তা ধরে বাইকে করে এগিয়ে চলেছেন সালমান। পরনে জিনস, বাদামী রঙের শার্ট, কানে বালি, চোখে সানগ্লাস, কাঁধ অবধি লম্বা চুল উড়ছে হাওয়ায়, দাড়ি গোঁফে ঢাকা মুখ। সলমানের এই মাচো লুকে হৈচৈ পড়েছে নেটপাড়ায়। এক কথায় ভাইজানের লুক বেশ পছন্দ করেছে দর্শক।

প্রথম দিন থেকেই খবরে শিরোনামে রয়েছে সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। প্রথমে শোনা যায় এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরিচালক ফারহাদ সামজি। তারপর শোনা যায় যে, এই ছবির দুই মুখ্য চরিত্রের অভিনেতাও বদলে গেছে। প্রায় তিনবার বদলেছে এই ছবির নাম। প্রথমে ছবির নাম ছিল ভাইজান, তারপর রাখা হয় কভি ইদ কভি দিওয়ালি, অবশেষে শনিবার অফিসিয়ালি এই ছবির নাম ঘোষণা করেন সালমান নিজেই। ছবির নাম ‘কিসি কা ভাই কিসি কি জান’।

শোনা গিয়েছিল যে এই ছবি পরিচালনা করবেন সালমান নিজেই। পরিচালকের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্য হয়েছে প্রযোজনা সংস্থার। তবে সোমবার বোঝা যায় যে এই ঘটনা মোটেও সত্যি নয়। ছবি পরিচালনা করছেন ফারহাদই। তবে এই খবর সঠিক যে এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দুই অভিনেতা। তাদের মধ্যে একজন হলেন আয়ুষ শর্মা, যাঁকে বলিউডে লঞ্চ করেন সালমান খান এমনকী তার দ্বিতীয় ছবিও সালমানের সঙ্গে, সম্পর্কে তিনি সালমানের বোন অর্পিতার স্বামী। 

আরেক অভিনেতা হলেন জাহির ইকবাল, তাকেও বলিউডে লঞ্চ করেছিলেন সালমান খান। সালমানের সঙ্গে মতানৈক্যের জেরেই ছবি থেকে সরে দাঁড়ান তারা। যদিও আয়ুষের দাবি যে তার চরিত্রটি খুবই ছোট সেকারণেই এই ছবি ছেড়েছেন তিনি। তবে এ ব্যাপারে অফিসিয়ালি কিছু বলেননি তারা কেউই।

প্রাণনাশের হুমকি পাওয়ার পরই এই ছবির শ্যুটিং লোকেশন পরিবর্তন করেন সালমান। মুম্বইয়ের বদলে হায়দ্রাবাদে সেই ছবির শ্যুটিং করেন তিনি। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন শেহনাজ গিল। এছাড়াও ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে পুজা হেগড়ে, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জাসসি গিল ও পলক তিওয়ারিকে। সোশ্যাল মিডিয়ায় প্রথম ঝলক সামনে আসতেই খবরের শিরোনামে ভাইজান। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে শেহনাজ লিখেছেন, ‘ও কিসি কে লিয়ে ভাই কিসি কি জান’।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit