বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সাজসজ্জা ও অপচয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : ইসলাম মধ্যপন্থী জীবনব্যবস্থা। জীবনের সর্বক্ষেত্রে মধ্যপন্থী হওয়াকে ইসলাম পছন্দ করে। নারীরা সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধক কাজ করতে পছন্দ করে। কিন্তু এ ক্ষেত্রে মধ্যপন্থী ও মিতব্যয়ী হওয়া জরুরি। যারা অপচয় না করে পানাহার ও পরিচ্ছদ গ্রহণ করে তাদের প্রশংসা করে আল্লাহ বলেন, ‘তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না বা কৃপণতা করে না। বরং তারা এতদুভয়ের মধ্যবর্তী অবস্থায় থাকে। ’ (সুরা ফুরকান, আয়াত : ৬৭)

রাসুল (সা.) বলেন, ‘তোমরা পানাহার করো, পোশাক পরিধান করো এবং দান-খয়রাত করো অপচয় না করে এবং অহংকার মুক্ত হয়ে। ’ (নাসাঈ, হাদিস : ২৫৫৯; ইবনে মাজাহ, হাদিস : ৩৬০৫) ইবনে আব্বাস (রা.) বলেন, ‘যা ইচ্ছা খাও ও পরিধান করো, তবে যেন দুটি জিনিস তোমাকে ত্রুটিযুক্ত না করে—অপচয় ও অহংকার। ’ (বুখারি, তরজমাতুল বাব, ‘পোশাক-পরিচ্ছদ’ অধ্যায়)। সুতরাং পরিমিত খরচের মাধ্যমে প্রয়োজনীয় বৈধ সাজসজ্জা করা মুসলিম নারীদের জন্য কর্তব্য। কিন্তু এসব সাজসজ্জায় অহংকার যুক্ত হলে তা হারাম হয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit