রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০ ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে? এমবোলোর শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে জয়বঞ্চিত মেসির মায়ামি ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’

একসঙ্গে হাজির হচ্ছেন রজনীকান্ত-কমল হাসান

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মণি রত্নমের পিরিয়ড ড্রামা ‘পন্নিয়ান সেলভান’ এ মাসে বৃহৎ পরিসরে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। সিনেমাটির প্রচার শুরু হবে একটি গ্র্যান্ড প্রি-রিলিজ ইভেন্টের মাধ্যমে, যা ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আগের প্রচারণার চেয়ে আরো বড় হবে কারণ কলিউডের দুই সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হ্যাঁ, একসঙ্গে হাজির হচ্ছেন রজনী-কমল।

kalerkantho
‘পন্নিয়ান সেলভান’-এর পোস্টারে ঐশ্বরিয়া রাই

সম্প্রতি সিনেমাটির নির্মাতারা রজনীকান্ত ও কমল হাসানের আইকনিক ছবি সমন্বিত একটি ভিডিও শেয়ার করেছেন, যখন তারা এই ঘোষণাটি করেছেন। এই অনুষ্ঠানে সিনেমাটির ট্রেইলারও মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এ দুই মহাতারকাকে একসঙ্গে এক মঞ্চে দেখার জন্য ভক্ত-অনুরাগীরা অনেক উত্তেজিত রয়েছে।  

kalerkantho
‘পন্নিয়ান সেলভান’-এর পোস্টার

নির্মাতারা টুইট করে লিখেছেন, ‘এর চেয়ে বড় বা ভালো কিছু হতে পারে না! আমাদের মিউজিক এবং ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে কমল হাসান এবং সুপারস্টার রজনীকান্তকে একসঙ্গে পেয়ে আমরা সম্মানিত!’

সম্প্রতি, নির্মাতারা আসন্ন ঐতিহাসিক এই ড্রামা থেকে বনথী চরিত্রে শোভিতা ধুলিপালার ফার্স্ট লুকও উন্মোচন করেছেন। সুন্দর চোজারের চরিত্রে প্রকাশ রাজ, সেম্বিয়ান মাদেবীর চরিত্রে জয়চিত্রা এবং মধুরন্তকানের চরিত্রে রহমানের ফার্স্ট লুকও প্রকাশ করা হয়েছে।

কল্কি কৃষ্ণমূর্তির ১৯৫৫ সালের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে ও মাদ্রাজ টকিজ এবং লাইকা প্রডাকশনের ব্যানারে মণি রত্নম এবং অলিরাজাহ সুবস্করানন্দর দ্বারা প্রযোজিত, ঐতিহাসিক সিনেমাটি এ বছরের ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় আসবে। সিনেমাটিতে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, কার্তি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ত্রিশা কৃষ্ণান, জয়রাম রবিসহ প্রমুখ গুণী অভিনেতা।

সূত্র : পিংকভিলা

‘পন্নিয়ান সেলভান’-এর টিজার দেখুন :

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit