রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

‘কিল হিম’ সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত-বর্ষা?

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’ প্রেক্ষাগৃহে হাজির করতে পেরে শুরুর দিকে দারুণ উচ্ছ্বসিত ছিলেন অনন্ত জলিল। 

তবে সিনেমার বাজেট, অভিনয় এবং সিনেমাসংশ্লিষ্ট কিছু মানুষের নানা নেতিবাচক মন্তব্যে মন ভেঙে যায় অনন্তর। 

মনোক্ষুণ্ন হয়ে তিনি ঘোষণা দেন, প্রযোজক হিসেবে আর থাকছেন না, এখন থেকে অন্যের প্রযোজনায় কেবল অভিনেতা হিসেবে কাজ করবেন। নেবেন পারিশ্রমিক।  একই সিদ্ধান্ত তার স্ত্রী বর্ষার বেলায়ও।

সেই সিদ্ধান্ত দেওয়া পর পরই জানা গেল, প্রযোজক ও পরিচালক এম ডি ইকবালের অ্যাকশনভিত্তিক সিনেমা ‘কিল হিম’-এ অভিনয় করবেন অনন্ত। সিনেমায় অনন্তর বিপরীতে রয়েছেন বর্ষাও।

এ খবরের সঙ্গে সঙ্গে দেশের সিনেপ্রেমীদের মনে কৌতূহল— কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত-বর্ষা? কারণ গত ১২ বছরের ক্যারিয়ারে করা তার আটটি সিনেমার সবকটিইতেই প্রযোজক ছিলেন অনন্ত। যে কারণে তার পারিশ্রমিক নিতে হয়নি কারও কাছ থেকে।

সিনেপ্রেমীদের সেই কৌতূহল মেটালো ‘কিল হিম’ সিনেমার মহরত অনুষ্ঠান।

শনিবার এফডিসিতে অনুষ্ঠিত সিনেমারা মহরতে জানা গেল এ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা আর নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। 

মহরতে অনন্তর হাতে সাইনিং মানি বাবদ ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। আর বর্ষার হাতে দেন ৬ লাখ টাকার চেক।

পরিচালক ইকবাল এ সময় নিশ্চিত করেন, সব মিলিয়ে অনন্ত জলিলকে ৪০ লাখ টাকা ও বর্ষাকে ১০ লাখ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আপাতত অর্ধেক পারিশ্রমিক পেয়েই যে উচ্ছ্বসিত অনন্ত জলিল। বললেন, ‘এই ছবির অফার যখন পেলাম, তখন ইকবাল ভাইকে বললাম— আমরা যেহেতু বাইরের প্রোডাকশনে প্রথম কাজ করছি, সেহেতু মহরতটা একটু ঝাকানাকা হতে হবে। যেন সবাই বলে অনন্ত-বর্ষা বাইরের সিনেমা করতে আসছেন এবং ইকবাল ভাই প্রডিউস করবেন। তো প্রযোজকের একটু টাকা তো খসাতেই হয় আমাদের।’

বর্ষা বললেন, ‘এই প্রথম নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছি। আপনারা পাশে থাকবেন।’

 

‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর।

মিশা সওদাগর অনন্তের সিনেমায় নিয়মিত মুখ হলেও রুবেল অভিনয়ে অনিয়মিত। অনন্তের সঙ্গে দেশের একসময়কার জনপ্রিয় নায়ক রুবেলের এক সিনেমায় উপস্থিতিও একটি চমক হিসেবে দেখছেন কেউ কেউ।

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও।  আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে অনন্ত-বর্ষা অভিনীত ‘কিল হিম’।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit