মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শেষমেষ দীর্ঘ লড়াইয়ের পর সোমবার ঘোষণা হচ্ছে যুক্তরাজ্যের আগামী প্রধানমন্ত্রীর নাম। দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে ভোটাভুটি শেষ হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়।

সোমবার (৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

কয়েক দফা ভোটাভুটির পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে শেষ পর্যন্ত টিকে রয়েছেন বরিস সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। তাদেরই একজন শেষ হাসি হাসবেন। তবে ধারণা করা হচ্ছে, লিজ ট্রাস জয় পাবেন। 

আর এর মাধ্য দিয়ে অবসান ঘটবে বরিস জনসনের শাসনের। টানা কয়েক মাস ধরে নানামুখী কেলেঙ্কারি এবং সমালোচনার পর গত জুলাই মাসে তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন।

ফলাফলের পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী বক্তব্য দেবেন বরিস জনসন। এরপর তিনি স্কটল্যান্ডে যাবেন। সেখানে জনসন রানীকে তার পদত্যাগের কথা জানাবেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিজয়ী প্রার্থী ব্রিটিশ রানী এলিজাবেথের সঙ্গে দেখা করতে স্কটল্যান্ডে যাবেন। সেখানে নতুন নেতাকে সরকার গঠন করতে বলবেন রানী এবং নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ রাজকীয় রেকর্ডে লিপিবদ্ধ করা হবে।

রানীর সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিক নিয়োগের সঙ্গে সঙ্গেই লন্ডনে ফিরে যাবেন নতুন প্রধানমন্ত্রী। সেখানে ১০ ডাউনিং স্ট্রিট থেকে নতুন প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ হবে।

লন্ডনের সময় অনুযায়ী বিকেল চারটার দিকে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভা নিয়োগ করবেন। বুধবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো হাউস অব কমন্সে যাবেন।
সূত্র: বিবিসি, রয়টার্স

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit