মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় গুরুতর আহত ফিলিস্তিনি সাংবাদিক যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি কানাডার আরাগচির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের বৈঠক, কী আলোচনা হলো? চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, বললেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি মারা গেছেন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, সম্ভাব্য লক্ষ্য ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা অস্ত্রোপচারের ২৪ দিন পরই ১২ দিনের সফর, চমকে দিলেন পোপ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ায় কমল তেলের দাম জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

আরাগচির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের বৈঠক, কী আলোচনা হলো?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। এসব বৈঠকের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠকও ছিল। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা এবং ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের (ইসিও) মন্ত্রী পরিষদের ৩০তম বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে রয়েছেন আরাগচি। সফরের অংশ হিসেবে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন।

ইসিওর মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান আরাগচি। এ সময় তিনি বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন আরাগচি। এ সময় ইসিও সম্মেলনে অংশ নেয়া অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের স্বাগত জানান। তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নয়নে ইসিওভুক্ত দেশগুলোর বিশাল সম্ভাবনাকে কাজে লাগানো প্রয়োজন।

অংশগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা ৩০তম মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে আরাগচি সম্মেলনে অনুষ্ঠিত গঠনমূলক আলোচনার বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে ফিলিস্তিন ইস্যু এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত গণহত্যার তীব্র নিন্দার বিষয়টি উল্লেখ করেন তিনি। গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম দেশগুলোর জরুরি পদক্ষেপ নেয়ার ওপরও জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের চূড়ান্ত ঘোষণাপত্রে ইরানের প্রস্তাবিত ‘যুদ্ধ অবসানের পরিকল্পনা’র প্রতি সমর্থন জানানোয় সন্তোষ প্রকাশ করেন আরাগচি। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন তিনি।

অন্যদিকে, ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি পাকিস্তান ও পুরো মুসলিম বিশ্বের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সংঘটিত অপরাধগুলোকে ‘মানবতার জন্য এক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেন। এসব নৃশংসতা বন্ধে কাজ করাকে সম্মিলিত নৈতিক ও মানবিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার দিবাগত রাতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন আরাগচি। বৈঠকে দু’পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও হুমকি নিয়ে মতবিনিময় করেন। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit