মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি মারা গেছেন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, সম্ভাব্য লক্ষ্য ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা অস্ত্রোপচারের ২৪ দিন পরই ১২ দিনের সফর, চমকে দিলেন পোপ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ায় কমল তেলের দাম জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ আন্তর্জাতিক আকাশপথ নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের নতুন বিরোধ ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮ ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের প্রয়োগ স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করে মেক্সিকো। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদিত হয়।

প্রস্তাবটির বিরোধিতা করে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের অধিকাংশ দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে। সংস্থাটির মতে, অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকারিতার উল্লেখযোগ্য প্রমাণ নেই। একবিংশ শতাব্দীতে এ ধরনের শাস্তির কোনো স্থান থাকা উচিত নয় বলেও মনে করে জাতিসংঘ 

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit