মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮ ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলে সংঘাত বাড়ার আশঙ্কা রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু মার্কিন এজেন্ট হত্যার দায়ে দণ্ডিত মেক্সিকান মাদক সম্রাটের মৃত্যু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল শ্রমিক অসন্তোষে আজও গাজীপুর উত্তাল, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হচ্ছে, বন্দরে ২ নম্বর সংকেত

ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে বাসটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। মঙ্গলবার সকালে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি গুলার বাজারের কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। প্রায় ১০০ মিটার গভীর খাদ পেরিয়ে বাসটি শেষ পর্যন্ত নিচে প্রবাহিত খরস্রোতা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা। তাদের সঙ্গে পুলিশও উদ্ধারকাজে যোগ দেয়।

দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে অতিরিক্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে, নদীর তলদেশে ছড়িয়ে থাকা পাথরের ফাঁকে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit