মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮ ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলে সংঘাত বাড়ার আশঙ্কা রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু মার্কিন এজেন্ট হত্যার দায়ে দণ্ডিত মেক্সিকান মাদক সম্রাটের মৃত্যু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল শ্রমিক অসন্তোষে আজও গাজীপুর উত্তাল, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হচ্ছে, বন্দরে ২ নম্বর সংকেত

ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলে সংঘাত বাড়ার আশঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের জন্য ইরান নতুন করে ড্রোন হামলা শুরু করেছে। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইনে দুটি ড্রোন হামলার চেষ্টার পর উত্তেজনা বেড়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের বড় সামরিক স্থাপনা রয়েছে। এর পাশাপাশি তেহরান উপসাগরীয় দেশগুলোকে ‘পুরোনো ক্ষত নতুন করে না জাগানোর’ সতর্কবার্তাও দিয়েছে।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুক্রবারের পর রোববারও তারা কয়েকটি ইরানি ড্রোন ধ্বংস করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আগেই দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাবে বাহরাইনে একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এই পরিস্থিতিতে রোববার বাহরাইনে থাকা মার্কিন দূতাবাস আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। ইরান-সমর্থিত হুতি এবং ওই অঞ্চলে মার্কিন স্থাপনায় ইরানের হামলার হুমকির কারণে এই সতর্কতা দেওয়া হয়। ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধ হওয়ার মতো পরিস্থিতির বিষয়েও সতর্ক করেছে দূতাবাস।

গত সপ্তাহে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) প্রস্তাব দেয়, নিজেদের ভূখণ্ডে হামলার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এর জবাবে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা আশির দশকে সাদ্দাম হোসেনকে সমর্থন করে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সাহায্য করেছিল, তাদের ক্ষতিপূরণ চাওয়ার অধিকার নেই। তিনি তাদের ‘পুরোনো ক্ষত’ না জাগানোর পরামর্শ দেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জিসিসি সম্প্রতি কুয়েতে একটি সমন্বিত সামরিক কমান্ডের সদর দপ্তর চালুর ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মার্কিন অবরোধের কারণে ইরান বর্তমানে বেশ চাপে রয়েছে। অক্টোবরে উপসাগরীয় দেশগুলোর (ওমান বাদে) তেল রপ্তানি দিনে ১ কোটি ৮৪ লাখ ব্যারেলে পৌঁছালেও, দুই মাসের বেশি সময় ধরে ইরান উল্লেখযোগ্য কোনো তেল রপ্তানি করতে পারেনি। এ কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পরিমাণ বাড়িয়েছে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর এই অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে। তিনি মনে করেন, এতে তেহরান নিজেদের শর্ত শিথিল করতে বাধ্য হবে। ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের আলোচনা শুরুর প্রচেষ্টাও বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির দরকার নেই। সেই দিন অনেক আগেই চলে গেছে।

ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট বাড়ছে। মুদ্রার মান কমার পাশাপাশি গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। জ্বালানি সংকটের প্রতিবাদে বন্দর আব্বাসে বিক্ষোভও হয়েছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই সংকট নিয়ে কথা বলা বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তবে এতকিছুর পরও ইরান আপস করতে রাজি নয়। মুখপাত্র বাঘাই জানিয়েছেন, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িক স্থগিত বা কমানোর কোনো আলোচনায় যাবেন না। গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল করলে যুদ্ধের ময়দান কোথায় হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit