মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় গুরুতর আহত ফিলিস্তিনি সাংবাদিক যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি কানাডার আরাগচির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের বৈঠক, কী আলোচনা হলো? চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, বললেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি মারা গেছেন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, সম্ভাব্য লক্ষ্য ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা অস্ত্রোপচারের ২৪ দিন পরই ১২ দিনের সফর, চমকে দিলেন পোপ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ায় কমল তেলের দাম জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের বৈঠক হবে কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে কিম জং উন যোগ দিতে পারেন। তিনি আসতেও পারেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে।’

এ সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার।

উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্প আগেও একাধিকবার প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়া এপেকের সদস্য নয় এবং সম্মেলনে কিমের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনও ঘোষণা আসেনি। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুনও জানান, সম্মেলনে কিমের যোগ দেওয়ার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই।

কিমের যাতায়াতের ধরনও আকস্মিক বৈঠকের ক্ষেত্রে বাধা হতে পারে। তিনি সাধারণত অত্যন্ত সুরক্ষিত বিশেষ সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৭ মাইল। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে শেনজেনের দূরত্ব এক হাজার মাইলেরও বেশি।

এর আগে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে কিম আড়াই দিন ধরে ট্রেনে চীন পাড়ি দিয়েছিলেন। সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit