বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ম্যানিলায় ট্রাম্প, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া সফরের প্রথম গন্তব্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এবারের সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভবিষ্যৎ এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওয়াশিংটন থেকে প্রায় ১৮ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ট্রাম্প। যাত্রাপথে জ্বালানি নেওয়ার জন্য আলাস্কায় যাত্রাবিরতি করেন তিনি।

বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ফিলিপাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লি লিপটন এবং দেশটির সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল। 

প্রতিনিধিদলে ছিলেন ফিলিপাইনের পার্লামেন্টের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ফার্দিনান্দ আলেকজান্ডার মার্কোস তৃতীয়। তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ছেলে এবং সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের নাতি।

ট্রাম্পের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও নিরাপত্তা উদ্যোগ নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে অস্থিরতা এ অঞ্চলের অর্থনীতিতে চাপ তৈরি করেছে।

ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভ
ট্রাম্পের ম্যানিলা সফর এবং আসিয়ান সম্মেলনকে কেন্দ্র করে ফিলিপাইনে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগ এবং ইরানের সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

প্যাক্স সিলিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি উদ্যোগ, যার লক্ষ্য সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যের সরবরাহব্যবস্থায় সহযোগিতা জোরদার করা। চীনের ওপর প্রযুক্তিগত নির্ভরতা কমানো এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তির সরবরাহব্যবস্থা নিরাপদ রাখাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ট্রাম্পের এশিয়া সফরে চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, প্রযুক্তি খাতে প্রতিযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পেতে পারে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকায় এ সফরের দিকে নজর রাখছেন এশিয়ার দেশগুলোর নেতারা।

ম্যানিলা থেকে শুরু হওয়া এই সফরে ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা এবং আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার ফলাফল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit