মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

কানাডায় সিরিজ ছুরি হামলায় নিহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় সিরিজ ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

দেশটির মধ্যাঞ্চলীয় দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।  বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে স্থানীয় সময় রোববার ভোর থেকে এ তাণ্ডব শুরু করে দুই সন্ত্রাসী।

পুলিশ দুই ঘাতকের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই ঘাতকের নাম ডেমিন সেনডারসন (৩১) ও মাইলস সেনডারসন (৩০)।  তবে তারা সম্পর্কে দুই সহোদর কিনা তা জানতে পারেনি পুলিশ।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সিরিজ এ ছুরি হামলাগুলো ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

টুইটারে তিনি লেখেন— ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, আমি তাদের সমবেদনা জানাচ্ছি।

পুলিশ জানিয়েছে, এ দুই ব্যক্তিকে সর্বশেষ প্রাদেশিক রাজধানী রেজিনাতে একটি কালো নিসান গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে।

হামলার পর সাসকাচোয়ানের পুলিশ প্রদেশজুড়ে বিপজ্জনক ব্যক্তিদের সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। পরে প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবার কর্তৃপক্ষও একই পদক্ষেপ নেয়।

এ ছাড়া আড়াই হাজার জনসংখ্যার জেমস স্মিথ ক্রি নেশন অঞ্চলেও স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit