রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সিলেট স্টেশন ক্লাব পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট স্টেশন ক্লাব পরিদর্শন করেন। তিনি ক্লাবের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ক্লাব কনফারেন্স হলে ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট সহ ক্লাব পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নীরাজ কুমার জায়সওয়ালকে ক্লাবের পক্ষ থেকে সম্মানিত সদস্য পদ প্রদান করা হয়। তিনি তাকে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর সম্মানিত সদস্য পদ প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, পরিচালনা পরিষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মোমিন আহমদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।

এছাড়াও ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. বনদ্বীপ লাল দাস, মনসুজ্জামান বাবুল, সিনিয়র সদস্য সামুন মাহমুদ খান, বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিজিত চৌধুরী, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, এডভোকেট মফুর আলী, মিকন দাস, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র সাংবাদিক আহমেদ নূর, ডা. মোসাদ্দেক আহমদ, তারেক আবু তাহের, কামাল আহমদ, দেলোয়ার জাহান চৌধুরী, মিলাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit