রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

গোলাপগঞ্জে দ্বিতীয় কুড়াসেতুর সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গোলাপগঞ্জের ভাদেশ্বরে দ্বিতীয় কুড়াসেতু হতে কোনাগাঁও রাকুয়ার বাজার খেয়াঘাট পর্যন্ত সংযোগ সড়ক অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর রোববার দুপুর ২টায় সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও আলানুর রহমানের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য মইন উদ্দিন পাখি মিয়া, মাস্টার লুৎফুর রহমান, হেলাল উদ্দিন হেলু, সাইফুল আহমদ লাল, কামাল উদ্দিন, হাফিজ গৌছ উদ্দিন, হাফিজ সামছুল ইসলাম, সিলেট ল’কলেজের শিক্ষার্থী আবু সাঈদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহমান, হারিছ আলী, আব্দুল জলিল, নানু মিয়া, এনাম উদ্দিন, মানিক মিয়া, আব্দুস শুক্কুর, ওয়াহাব আলী, ফয়জুর রহমান ছানু, নজরুল ইসলাম, আব্দুল খালিক, বাবুল মিয়া, ছায়েদ আহমদ, মোঃ তারেক আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কুড়া নদীর ওপর প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১১১ দশমিক ১২ মিটার দৈর্ঘ্যরে ওই সেতুর নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৯ সালে। প্রথম দফায় কাজ শেষে ২০০১ সালে সরকার পরিবর্তন হলে সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে ফের সেতুর কাজ শুরু হয়। ২০১২ সালের জুন মাসে সেতুর নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু দীর্ঘ ১০ বছর পরেও সেতুর সংযোগ সড়ক স্থাপন না হওয়ায় জনগণের কোন কাজেই আসছেনা সেতুটি।

সেতুর এক প্রান্ত ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে গিয়ে মিলিত হলেও অপর প্রান্তে সংযোগ সড়ক নেই। ফলে সেতু নির্মাণে সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পূর্ব এলাকার জনগণ। সেখানে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ করলে সেতুর সঙ্গে সংযোগ স্থাপিত হবে। বক্তারা আরো বলেন, অত্র এলাকার মানুষের অনেক দিনের স্বপ্ন ছিলো এখানে কুড়া নদীর উপর একটি সেতু নির্মাণ হবে। সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হলেও সংযোগ সড়কের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সরকার কয়েক কোটি টাকা ব্যয় করে সেতু নির্মাণ করলেও সংযোগ সড়কের অভাবে কোন কাজেই আসছেনা জনগণের। সংযোগ সড়ক স্থাপন করা হলে পূর্ব সিলেটের কয়েক শতাধিক গ্রামের সাথে গোলাপগঞ্জের যোগাযোগ স্থাপন হবে। বক্তারা দ্রুত সময়ে সংযোগ সড়ক স্থাপনে জোর দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit