মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

জিম্বাবুয়েতে হামের ভয়ংকর প্রাদুর্ভাব, মৃত্যু ৬৮৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টিকাদান কার্যক্রম দেশজুড়ে অব্যাহত থাকার পরও জিম্বাবুয়েতে হামের ভয়ংকর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় থেকে শনিবার টুইটারে এক পোস্টে বলা হয়, ‘জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ৬ হাজার ৩৪ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে আক্রান্ত ৫ ‍হাজার ২৬৬ জন। মারা ‍গেছেন ৬৮৫ জন।’ এর মধ্যে গত ১ সেপ্টেম্বর হামে ‍মারা যান ৩৭ জন।

হামে আক্রান্ত হয়ে সাধারণত ৬ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশেষ করে যেসব শিশু হামের টিকা নেয়নি। 

গত মাসে দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া জানান, জিম্বাবুয়েতে অনেক বাবা-মা ধর্মীয় বিশ্বাসের কারণে শিশুদের টিকা প্রদান থেকে বিরত থাকেন। যে কারণে সরকার থেকে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। যেন তারা তাদের অনুসারীদের শিশুদের টিকা প্রদানে সচেতন ও উৎসাহিত করতে পারেন। 

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit