মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জার্মানিকে সহায়তা করতে চায় ইউক্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিকে নিজেদের বাড়তি বিদ্যুৎ দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। 

রাশিয়ার ওপর থেকে নিজেদের জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে জার্মানি৷ এমন সময়ই এ প্রস্তাব দিল  ইউক্রেন। 

এ ব্যাপারে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শামসাল জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে বলেন, ইউক্রেন বর্তমানে মলদোভা, রোমানিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ করে; এখন জার্মানিতেও বিদ্যুৎ রপ্তানি করতে ইচ্ছুক আমরা৷ 

তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ আছে৷ 

তিনি জানান, যদি ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেন জ্বালানি রপ্তানি করতে পারে তাহলে দুই পক্ষই লাভবান হবে৷ কারণ এতে ইইউ জ্বালানি পাবে অন্যদিকে ইউক্রেন বৈদেশিক মুদ্রা পাবে যা এখন ইউক্রেনের জরুরি ভিত্তিতে প্রয়োজন৷ 

সূত্র: আল জাজিরা৷

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit