রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ঘুড়ি ওড়াচ্ছেন অমিতাভ, নাটাই ধরে রশ্মিকা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ Time View

বিনোদন ডেস্ক : উচ্ছ্বাসিত মুখে ঘুড়ি ওড়াচ্ছেন ৭৯ বছর বয়সি তারকা অভিনেতা অমিতাভ বচ্চন ও ঝলমলে রুপে পাশে উপস্থিত রশ্মিকা মন্দন্না। এতে ধারণা করাই যাচ্ছে নতুন কিছু আসছে। আর সেই নতুনের নাম ‘গুডবাই’।

এবার পরিচালক বিকাশ বহলের ‘গুডবাই’ সিনেমায় বাবা ও মেয়ের ভূমিকায় দেখা মিলবে অমিতাভ ও রশ্মিকার। শনিবার মুক্তি পেলো সেই সিনেমার পোস্টার।

এ বিষয়ে ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, “পরিবারের ভাবনা মাত্রই শান্তির। আশেপাশে কেউ না থাকলেও তাদের অস্তিত্ব টের পাওয়া যায়।”

রশ্মিকাও একই পোস্ট দিয়ে লিখেছেন, “আমি আর বাবা আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি, আগামী ৭ অক্টোবর।”

তাদের এই  ইঙ্গিতেই বোঝা যায়, ‘গুডবাই’ এক পরিবারকেন্দ্রিক সিনেমা। যাতে অমিতাভ, রশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি এবং সুনীল গ্রোভার। সিনেমাটি সহ-প্রযোজনায় একতা কাপুর। সঙ্গীত পরিচালনায় অমিত ত্রিবেদী।
 
গত বছরের জুনেই শুটিং শেষ হয়েছিল এই সিনেয়ার। অবশেষে মুক্তির দিন ঘোষণা করে ঝলক সামনে আনলেন নির্মাতারা। ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুডবাই’।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit