রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে অফিসিয়ালি মুক্তি পাচ্ছে বাংলাদেশের আলোচিত সমালোচিত চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’। কুয়ালালামপুর,  সেলাংগর, জহুর বারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং, পেনাং প্রদেশে সিনেমাটি প্রদর্শিত হবে ।

‘দিন: দ্য ডে’ সিনেমার লোকেশন এবং শো টাইম হলগুলোর নিজস্ব ওয়েব এবং অ্যাপসে দেখা যাবে। আরএমএইচ গ্লোবাল এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ফেসবুক পেজ থেকেও সকল আপডেট পাবে দর্শকরা।

১৬ সেপ্টেম্বর ৫টা ২০ এর শোতে ‘দিন: দ্য ডে’ সিনেমার নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমায় এবং ১৮ সেপ্টেম্বর রবিবার ৫টা ২০ এর শোতে জহুর বারুর সিটি স্কয়ারের এমএম সিনেপ্লেক্স দর্শকদের সাথে সিনেমাটি উপভোগ করবেন বলে জানা গেছে।

অনন্ত এবং বর্ষার সাথে শোগুলো দেখার জন্য সিনেমা হলের নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপস থেকে ৫ সেপ্টেম্বর হতে অগ্রিম টিকেট বুক করতে পারবে দর্শকরা ।

আরএমএইচ গ্লোবাল এসডিএন বিএইচডি’র পক্ষে সালাউদ্দিন আহমেদ জানান, ‘বিদেশে দেশের সিনেমাকে প্রোমোট করার অর্থ প্রিয় দেশকে প্রমোট করা। আসুন নিজ নিজ অবস্থান থেকে নিজের দেশকে ব্রান্ডিং করি’। 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit