রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ দল ঘোষণার আগে খেলোয়াড়দের ‘দেখবেন’ শ্রীরাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে হতাশাজনক পারফরমেন্সের পর আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল।  সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। খেলোয়াড়রা ফিরলেও কোচিং প্যানেল, টিম  ম্যানেজম্যান্টের কয়েকজন সদস্য দেশে আসছেন না। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তাই খেলোয়াড়দের ভালোভাবে দেখার জন্য ১২-১৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন দিনের একটি শিবির করছে বিসিবি। কোচিং স্টাফের অন্য সদস্যরা সরাসরি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন, এই শিবিরে থাকবেন শুধু টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। ১১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন তিনি।

এই শিবির আয়োজনের উদ্দেশ্য জানাতে গিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস  বলছিলেন, ‘১১ সেপ্টেম্বর শ্রীরাম চলে আসবে। স্থানীয় কোচদের নিয়ে বিশেষ করে ব্যাটার ও পেসারদের জন্য একটি শিবির করবে সে। তাদের নিয়ে ওর কিছু কাজ আছে। আবার কিছু খেলোয়াড়কে ওর দেখারও ব্যাপার আছে। ওদের সে দেখবে। এশিয়া কাপে চলে এসেছিল বলে খেলোয়াড়দের দেখার সুযোগ সে পায়নি। সে জন্য তিন দিন নতুন খেলোয়াড়দের দেখতে চাচ্ছে, আমাদের তালিকায় যারা আছে। কিছুদিন আগেই ছিল কিন্তু এখন দলে নেই, এ রকম খেলোয়াড়দের সে দেখতে চাচ্ছে। ’সেই ‘দেখা’র পরই যেহেতু ঘোষণা করা হবে বিশ্বকাপ দল, তাই শ্রীরামের দেখায় কারো বিশ্বকাপ ভাগ্য খুলে গেলেও যেতে পারে!

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit