মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

দৌলতপুরে মাদ্রাসা শিশুকে বলাৎকারের অভিযোগ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা পড়–য়া এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ লালদহ মাঠের পানক্ষেতে শান্ত ইসলাম (১১) নামে ওই শিশুকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বলাৎকার হওয়া নির্যাতিত শিশুর মা মোছা. পলিয়ারা (৪১) শুক্রবার রাতে হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার মো. কলমের ছেলে মো. জয় (২২) এর বিরুদ্ধে দৌলতপুর থানায় বলাৎকারে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দিরপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখি মাদ্রাসার ছাত্র মো. শান্ত ইসলাম শুক্রবার সকালে হোসেনাবাদ লালদহ মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার কলমের ছেলে জয় ঘাস নেওয়ার কথা বলে শান্ত ইসলামকে পানবরজের ভেতরে ডেকে নিয়ে যায়। পরে তার পরনের ট্রাউজার খুলে পায়ুপথে জোরপূর্বক বলাৎকার করে পানবরজের ভেতর শান্তকে আটকিয়ে রাখে। শুক্রবারের জুম্মার নামাজের সময় হওয়ায় শান্ত বাড়িতে ফিরে না আসায় তার মা পলিয়ারা মাঠে গিয়ে ডাক চিৎকার দিলে শিশু শান্ত দৌড়ে পানবরজ থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙ্গে পড়ে এবং নির্মম এ ঘটনার বর্ণনা দেয়।

এ ঘটনায় বলাৎকার হওয়া নির্যাতিত শিশুর মা মোছা. পলিয়ারা শুক্রবার রাত সাড়ে ৮টায় দৌলতপুর থানায় অভিযুক্ত জয়ের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ দিলে রাতেই এ ঘটনায় মামলা হয়েছে।এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, শিশু বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। বলাৎকারের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অভিযুক্ত জয় পলাতক থাকায় তাকে আটক বা গ্রেফতার যায়নি বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit