মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

ইরাকে দলনিরপেক্ষ নাগরিকদের ব্যাপক বিক্ষোভ, পরিবর্তন দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাসের পর মাস টিকে থাকা রাজনৈতিক সংকট সমাধানের দাবিতে রাজপথে ব্যাপক বিক্ষোভ করেছে ইরাকের হাজারো দলনিরপেক্ষ নাগরিক। প্রতিদ্বন্দ্বী দুই শিয়া গোষ্ঠীর মধ্যে সম্পতি সংঘর্ষের পর, ইরাকে ব্যাপক অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার ইরাকের হাজারো দলনিরপেক্ষ নাগরিক পশ্চিম বাগদাদের আল-নুসর স্কয়ারে জড়ো হন। ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে তারা দেশের রাজনীতি ঢেলে সাজানোর আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বলেন, তারা রাজনীতি থেকে সকল এলিটদের অপসারণের দাবিতে রাজপথে নেমেছেন। এসব এলিট রাজনৈতিকদের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তোলেন।

বাগদাদ থেকে আল জাজিরার সাংবাদিক আব্দেলওয়াহেদ জানিয়েছেন, বিক্ষোভকারীরা ২০১৯ সালে নিরাপত্তা বাহিনীর হাতে আন্দোলনকারী নিহতের ঘটনায় ন্যায়বিচার দাবি করেন। ওই সময় ইরাকে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল। 

গত বছরের অক্টোবরে ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সংখ্যাগরিষ্ট দুই শিয়া দল সরকার গঠন করতে সমর্থ হয়নি। যার ফলে দেশটিতে প্রায় ১১ মাস যাবত নতুন কোনো প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট নেই।

শুক্রবার প্রতিবাদকারীরা ‘সরকার পরিবর্তন দাবি করেন’। তারা আরব বসন্তের স্লোগান দিয়ে বলেন, জনগণ সরকারের সমাপ্তি চায়, ইরানের শাসন কোনোভাবে আর নয়। ইরানপন্থি রাজনীতিবিদেরা বছরের পর বছর ইরাক ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তারা।

চলতি সপ্তাহে ইরানপন্থী রাজনীতিবিদ এবং জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল সদরের সমর্থকদের মধ্য ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩০ জন নিহত হন।  

তেল সমৃদ্ধ ইরাকের নাগরিকেরা চরম দারিদ্রের মধ্যে বসবাস করছেন। জাতিসংঘের হিসেব মতে, দেশটির ৩৫ শতাংশ যুবক বেকার। সাম্প্রতিক সময়ে ইরাকে বিদ্যুৎহীন অবস্থার পাশাপাশি পানি স্বল্পতা ও খরা দেখা দিয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit