বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ডোমারে সাবেক ফুটবল খেলোয়ারদের পূর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা ফুটবল প্রশিক্ষণ কর্মশালা, সাবেক ফুটবল খেলোয়ারদের পূর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সার্বিক সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি ম্যাচটির আয়োজন করেন উপজেলা পরিষদ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে সাবেক খেলোয়ারদের পূর্নমিলনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, সাবেক ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সাবেক ফুটবল খেলোয়ার গৌতম সাহা, সোহেল , শাহিন প্রমূখ।

এছাড়াও সাবেক কৃতি ফুটবলার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারী তরুন-তরুনী খেলোয়াগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit