মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

মানিকগঞ্জে বিএনপির আড়াই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জে বিএনপি ও পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সদর থানার এসআই মো. আবদুল লিটন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগ এনে এই মামলা করা হয়।

মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বাকি আসামিরা বিএনপির অজ্ঞাত নেতাকর্মী। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন- সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদল নেতা সেলিম মোহাম্মদ এবং ছাত্রদল নেতা রুবেল মাহমুদ। পরে এ মামলায় তাদেরকে আসামি করা হয়। সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, গ্রেফতার তিন আসামিকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit