সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

বিদেশি নেতাদের বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য জানতে চাইতেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি নেতাদের ব্যাপারে গোয়েন্দা প্রতিবেদন শুনতে খুবই আগ্রহী ছিলেন। বিশেষ করে ওইসব নেতাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে জানতে কৌতূহলী ছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত আর্টিকেলে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প-আমলের সাবেক কর্মকর্তাদের এবং তাকে বুদ্ধি দেয়ার কাজে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে।

ওই কর্মকর্তারা বলেছেন, বিদেশি নেতাদের এ ধরনের সম্পর্কের ব্যাপারে বিশদাকারে জানতে ভীষণ আগ্রহী ছিলেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিদেশি নেতাদের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে সিআইএ-এর তথ্য শুনতে চাইতেন ট্রাম্প। এইসব তথ্য জেনে সেইসব বিদেশি নেতাকে হাতের মুঠোয় এনে ব্ল্যাকমেইল করার উপাদান জোগাড়ের চেয়ে প্রতিবেদনগুলো নিজের বিনোদনের জন্য আগ্রহভরে শুনতেন ট্রাম্প।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রেস অফিসের দায়িত্ব সামলানো একজনের কাছে মন্তব্য চেয়েছিল পত্রিকাটি। তবে সে ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: বিজনেস ইনসাইডার

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit