শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁয় শুরু হয়েছে ওএমএস ও খাদ্যবান্ধব চাল বিক্রি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম (ওএমএস)। একই সঙ্গে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচীও। বৃহষ্পতিবার সকাল ৯টায় শহরের মুক্তির মোড়ে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুস সোবহান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলার ৯৯টি ইউনিয়নে ২০৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার ৩৮জন দরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে ডিজিটাল ডাটাবেজ আওতায় যে সকল ভোক্তার তথ্য যাচাই-বাছাই করা হয়েছে তাদেরকে এই চাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সকলের তথ্য যাচাই-বাছাই কার্যক্রমের আওতায় নিয়ে এসে সকলকে চাল দেয়া হবে।

এছাড়াও ওএমএস-এর মাধ্যমে জেলার নওগাঁ পৌরসভায় ১৩টি, নজিপুর পৌরসভায় ৪টি, ধামইরহাট পৌরসভায় ৩টি ও ৮টি উপজেলার ৩৬জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজিতে প্রতিদিন ৭২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। ভোটার আইডি কার্ডের মাধ্যমে একজন একদিনে সর্বচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit