বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

খাগড়াছড়িতে ৯টি  প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে  জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২১২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায়  খাগড়াছড়ি জেলার প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (৩১ আগস্ট ২০২২ইং ) দুপুরের দিকে  খাগড়াছড়ি নারকেলবাগান এ অবস্থিত চক্ষু হাসপাতাল সহ মোট নয়টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।এর মধ্যো খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, চাঁদনী  ক্লিনিক,  কেএসটিসি  ডায়াগনস্টিক এর  এক্সরে মেশিন সিলগালা করা হয়েছে।

ক্লিনিকগুলোতে  যে সমস্ত জিনিসের ঘাটতি ছিল এক্সরে টেকনোলজিস্ট ডাক্তার না থাকায় ফেয়ার হেলথ ক্লিনিক, চাঁদনী ক্লিনিক খাগড়াছড়ি মেডিকেল সেন্টার  চেঙ্গী কাঁশবন হাসপাতাল ও পানখাইয়া পাড়ায় অবস্থিত কেএসটিসি  ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান।

এসময় খাগড়াছড়ি জেলা  সির্ভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সির্ভিল সার্জন ডা:মিটন চাকমা, খাগড়াছড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সনজিব ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের সিনিয়র ডা:সুবল জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের জানান স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক। খাগড়াছড়িতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit