শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

এনআইডি স্বরাষ্ট্রে গেলে নির্ভরশীলতা বাধাগ্রস্ত হবে: সিইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে নির্ভরশীলতার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এর আগে, নির্বাচন কমিশনের কর্মচারী-কর্মকর্তারা এনআইডি ইসির অধীনে রাখার ব্যবস্থা নিতে সিইসির কাছে স্মারকলিপি জমা দেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে এনআইডি নেওয়ার আইন হচ্ছে। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা এসেছিলেন। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ বা ১৮ বছর ধরে এনআইডির সঙ্গে সম্পৃক্ত। তাদের মাধ্যমেই এনআইডি উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।”

তিনি বলেন, “এনআইডির সঙ্গে ভোটার তালিকার ডেটাবেজ ওতপ্রোতভাবে সম্পৃক্ত বলে মনে করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এখন অন্য সংস্থার কাছে চলে গেলে নির্ভরশীলতার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে। সবাই চাচ্ছে, এতদিন এনআইডি যেভাবে ছিল, সেভাবেই যেন থাকে।

“তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি বলেছি, এটার সঙ্গে সায়েন্টিফিক, টেকনিক্যাল বিষয় আছে। আমি কিছুটা বুঝি, পুরোটা বুঝি না। আমি ইসির কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমরা আলাপ-আলোচনা করে যদি কনভিন্সড হই, তাহলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।”

ইভিএমে ভোট নিতে হলে এনআইডি ডেটাবেজ প্রয়োজন, ভোটার তালিকার বাইপ্রডাক্ট হিসেবেও এনআইডি দরকার। 

এ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, “আমি এখনো তেমন কিছু বুঝি না। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও একদিক থেকে রাষ্ট্রের অংশ। সরকার অবশ্যই এসব বিষয় ইতিবাচক দৃষ্টিতে দেখবে। আমাদের দিক থেকে যদি কোনো পয়েন্ট থাকে, সেটা অবশ্যই আমরা সরকারের কাছে বলতে পারি।”

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit