রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

আওয়ামী লীগ জনগনকে সাথে নিয়ে বিএনপির নাশকতা প্রতিহত করবে..নওগাঁয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : আন্দোলনের নামে বিএনপি রাজপথে নাশকতা করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বসে থাকবে না। জনগনকে সাথে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রাজনীতির নামে আবার যদি ভাংচুড়, বিশৃংখলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে তবে জনগনের নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহন করবে সরকারের প্রশাসন। মঙ্গলবার বেলা বিকেল ৫টায় শহরের নওজোয়ান মাঠে নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন। তথ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরোও বলেন বিএনপি ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের উপর আক্রমন করেছিল, তাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, অবরোধের নামে মানুষের মানবাধিকার লংঘন করেছিল। তিনি বলেন, জামায়াত প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নীরবতাই প্রমাণ করে বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য।

চুপ থেকে বিএনপির নেতারা এ সত্য স্বীকার করে নিয়েছেন। তাদের এই ঐক্য আছে এবং থাকবে। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ধামুইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আত্রাই-রাণীনগর আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রমুখ। উক্ত সমাবেশে আওয়ামীলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit