সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

হবু স্ত্রীর পাশে দাঁড়াতেই ঝলসে নিহত যুবক!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আর কয়েক দিন পরই বিয়ে। তার আগে বাগদান অনুষ্ঠানের দিনই ঘটল মর্মান্তিক কাণ্ড। হবু স্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় বজ্রপাতে ঝলসে নিহত হয়েছেন যুবক।

চীনের ইউনান প্রদেশে গত বুধবার এ ঘটনা ঘটেছে। সেখানকার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে বাগদানের ফটোশুটের জন্য গিয়েছিলেন ওই জুটি। খবর ডেইলি মেইলের।

জেড ড্রাগন স্নো মাউন্টেনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একের পর এক ছবি তুলছিলেন তারা। কিন্তু হঠাৎ সেখানে বজ্রপাত হয়। যুবকের ওপর বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহত যুবকের নাম রুয়ান। বাজ পড়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর খবর পেয়ে সেখানে ছুটে যান উদ্ধারকারী দলের সদস্যরা। তুমুল বৃষ্টির মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন তারা।

চীনে বজ্রপাতে মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ২০১৭ সালের একটি রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর দেশের অন্তত চার হাজার মানুষ বজ্রপাতের কারণে প্রাণ হারিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit