মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

‘রুশ সেনারা অনেক বেশি ক্লাস্টার বোমা ব্যবহার করেছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনারা ইউক্রেনে অনেক বেশি পরিমাণে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। এতে করে অসংখ্য বেসামরিক মানুষ হতাহত এবং ঘর বাড়ি, স্কুল হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন নামে একটি সংস্থা তাদের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

শুধু রুশ সেনারা না, ইউক্রেনের সেনারাও ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে জানিয়েছে সংস্থাটি। ক্লাস্টার বোমা ব্যবহার, পরিবহণ এবং উৎপাদন না করতে বিশ্বের ১১০টি দেশ ও ১৩টি সংগঠন চুক্তিবদ্ধ হয়েছে এবং অঙ্গিকার করেছে। তবে রাশিয়া বা ইউক্রেন কেউই এ চুক্তিতে স্বাক্ষর করেনি।

ক্লাস্টার বোমা একটি মারাত্মক ধংসাত্মক বোমা। এই বোমার ভেতর অসংখ্য বিস্ফোরক দ্রব্য থাকে। এগুলো যুদ্ধবিমান, জাহাজ  এবং স্থল সব জায়গা থেকেই ছোঁড়া যায়। একটি ক্লাস্টার বোমা একটি ফুটবল মাঠের সমান জায়গাজুড়ে ক্ষয়ক্ষতি সাধন করতে পারে। কেউ এর মধ্যে থাকলে মারাত্মকভাবে আহত এমনকি নিহতও হতে পারেন। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit