মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

৯৩ বাগানের চা-শ্রমিকদের আন্দোলন অব্যাহত, বৈঠক চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ চলমান ৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন মৌলভীবাজারে ৯৩টি চা-বাগানের শ্রমিকরা। তবে এ সমস্যা সমাধানের জন্য শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে চা-শ্রমিকদের বৈঠক চলছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তবে খেজুরিছড়া বাগানে মানববন্ধন করেছেন চা-শ্রমিকদের সন্তানরা। তাদের লেখাপড়ার খরচ বহনের সুবিধার্থে বাবা-মায়ের দাবির প্রতি সংহতি প্রকাশ করে ৩০০ টাকা দৈনিক মজুরি দাবি করেছেন তারা। অপরদিকে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বিষয়টি সুরাহা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছেন চা-শ্রমিকরা।

এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে বিভিন্ন বাগানের পঞ্চায়েত প্রধানদের নিয়ে আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম অধিদপ্তরে আবারও বৈঠকে বসেছেন উপপরিচালক।

শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম জানান, চা-শ্রমিকদের বৈধ প্রতিনিধি নয় এমন একটি তৃতীয় পক্ষের ইন্ধনের কারণে চা-শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন না। বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রীর দপ্তরে কার্যক্রম চলমান আছে। তবে আজ বৃহস্পতিবার ফের চা-বাগানের পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক চলছে।

 বিপুল/২৫.০৮.২০২২/ বিকাল ৪.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit