শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৮৮ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় সুচন্দা ও সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা যুক্তরাষ্ট্রকে নিয়ে চীনের নস্ত্রাদামুসের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী জাপানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি

পাসপোর্ট পেতে হাইকোর্টে গায়ক আসিফের রিট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : ই-পাসপোর্ট চেয়ে আবেদন করে না পাওয়ার পর এবার পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (বিজি), অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা এন্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালককে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন।

রিট আবেদনে গত বছরের ১১ নভেম্বর আবেদন করা ই-পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।

কন্ঠশিল্পী আসিফ আকবরের আইনজীবী এম আনিসুজ্জামান জানান, গত বছরের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন আসিফ। কিন্তু এখনো তা দেওয়া হয়নি। তাই ই-পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ১০.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit