বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সম্রাট চাইলে হাসপাতাল ছাড়তে পারেন: চিকিৎসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : জামিনে মুক্তি পেলেও হাসপাতালে পর্যবেক্ষণে আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তার চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন) সাংবাদিকদের বলেন, তিনি চাইলেই এখন হাসপাতাল ছেড়ে যেতে পারবেন। সেটা তার ইচ্ছার ওপর নির্ভর করছে।

সার্বিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, তার হার্টের রোগ। এটা নিয়ে আসলে কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না। সম্রাটের হার্ট-রেটটা মাঝেমধ্যেই বেড়ে যায়। এমনও হয়েছে রাত তিনটায় বেড়েছে। এঅবস্থায় সঙ্গে সঙ্গে চিকিৎসা না নিলে যেকোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। এখন সামনের দিনে এই হার্ট রেট বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে।

ছাড়পত্র দেওয়ার বিষয়ে ডা. রসুল আমিন বলেন, যেহেতু তার জামিন হয়েছে, এখন আমাদের এখানেই চিকিৎসা করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। তিনি অন্য কোথাও চিকিৎসার ব্যবস্থা করে আমাদের জানালে ছাড়পত্র দিয়ে দেবো। তার হৃদস্পন্দন এখন স্বাভাবিক আছে। তিনি চাইলে আমরা এখন ছাড়তে পারি। কিন্তু কখন অস্বাভাবিক হবে আমরা জানি না।

২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযানের মুখে সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিদেশি মদ উদ্ধার দেখানো হয়।

এছাড়া তার কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র এবং প্রাণীর চামড়া উদ্ধার করে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে র‌্যাবের অভিযানকে বরাবরই সাজানো নাটক বলে দাবি করে আসছে সম্রাটের পরিবার।

সোমবার রাত ৯টার দিকে কারামুক্তির আদেশ হাতে পান তিনি। তবে অসুস্থতার কারণে এখনো তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/বিকাল ৩.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit