বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

র‌্যাবের অভিযান: অনিবন্ধিত ঔষধ মজুদ করায় ৭ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভার এলাকার ২টি পৃথক ঔষধ ফার্মেসিতে অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২২ আগস্ট) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে নজরুল ইসলাম সহকারী পরিচালক ও কামরুল হাসান ঔষধ প্রশাসন পরিদর্শক, ঔষধ প্রশাসন অধিদফতর, ঢাকার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ আগস্ট (রোববার) দুপুর থেকে রাত এ অভিযান চলে। 

ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় ও সাভারের আমিন বাজার এলাকায় অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে এই দুটি ফার্মেসির মালিক ও ম্যানেজারকে অর্থদণ্ড প্রদান করা হয়। 

হাজী ফার্মেসীর ব্যবস্থাপক হাজী মাহবুব মোর্শেদকে (৩০) ২ লাখ টাকা এবং মোহাম্মদ বিন ফার্মা’র মালিক মো. মাদুদুল ইসলামকে (৩০) ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয় কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit