বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভারতে গিয়ে আমি এমন কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সেই বক্তব্য অস্বীকার করে মোমেন বলেছেন, ‘আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, আমি তার ধারে কাছেও নেই। এটি ডাহা মিথ্যা। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে- ভারতে গিয়ে এমন কথা বলিনি। নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি। ’

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালে  অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এটি ডাহা মিথ্যা। নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। গ্লোবাল কনটেস্ট যে অস্থিতিশীল অবস্থা তার প্রেক্ষিতে স্থিতিশীলতার কথা বলেছি আমি সেখানে।’

গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে মোমেন বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে … শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি। ’মন্ত্রীর এ বক্তব্য নিয়ে দেশের সব গণমাধ্যমে খবর প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।  এরইমধ্যে সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন মোমেন।

খোদ আওয়ামী দলের উচ্চপর্যায় থেকেও এ নিয়ে আপত্তি জানানো হয়। পরে আ.লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ বলেন, এটি মোমেনের ব্যক্তিগত মন্তব্য।  দল তার এমন বক্তব্যের দায় নেবে না। এরপর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাতে মোমেনের বিরুদ্ধে ‘শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit