বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কোস্টগার্ডের অভিযানে বঙ্গোপসাগর থেকে ৪৪ জেলে জীবিত উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বৈরি আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিপদে পড়েন জেলেরা। এদের উদ্ধারের জন্য পৃথক অভিযান পরিচালনা করে ৪৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। আজ রবিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ আগস্ট ২০২২ লক্ষ্মীপুর জেলাধীন রামগতি হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” ফিসিং ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর গত ১৭ আগস্ট ২০২২ বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে রবিবার কোস্টগার্ড জাহাজ পটুয়াখালী টহলরত অবস্থায় সুন্দরবনের আকরাম পয়েন্টের অদূরে ত্রিকোণা দ্বীপের নিকট হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” নামক একটি ফিশিং ট্রলারটিকে উদ্ধার করে।

পরবর্তীতে ফিশিং বোটটিকে উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই (২১ জন) লক্ষ্মীপুর জেলাধীন রামগতি থানার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

অপর একটি উদ্ধার অভিযানে আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন মহিপুর সাগরের মোহনার আনুমানিক ৬ নটিক্যাল মাইল দূর হতে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে, পরবর্তীতে ফিসিং ট্রলার “এফ ভি মায়ের দোয়া” থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

জানা যায়, বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটির ক্রাংকস্যাফ্ট এবং পিস্টন ভেঙ্গে যাওয়ায় গত ০৫ দিন যাবত সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত জেলেরা সকলেই চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/বিকাল ৫.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit