বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নিরাপত্তা বাস্তবে নিশ্চিত করতে হবে: মেয়র আতিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ‘উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা শুধু কাগজে-কলমে নয় বরং বাস্তবে নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্পের ঠিকাদারকে নিরাপত্তা নিশ্চিত করেই কাজ চালাতে হবে। নিরাপত্তা ইস্যু নিয়ে দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মিটিং করতে হবে। নো সেফটি, নো ওয়ার্ক। নিরাপত্তা নিশ্চিত না হলে শ্রমিকরা কাজ বন্ধ করে দিবে’।

আজ রবিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন সংস্থা কর্তৃক চলমান উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।  এসময় তিনি বলেন,  ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন কার্যক্রম চলছে। উন্নয়ন প্রকল্প চলবে দুর্বার গতিতে। তবে উন্নয়ন প্রকল্পগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। নির্মাণ প্রকল্প এলাকার কমপ্লায়েন্স নিশ্চিত করেই কাজ চালাতে হবে।  

জনগণেকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, জনগণকে কিভাবে সুবিধা দেওয়া যায় আগে সেটি ভাবতে হবে। নিরাপত্তা ইস্যুতে চমৎকার টিম ওয়ার্ক করতে হবে। যারা ভারী কাজ করবে, বিশেষ করে যারা ক্রেন চালাবে তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এমনকি ডোপ টেস্টও করতে হবে। ’শনিবারও গাজীপুরে বিআরটি প্রকল্পের কাজ চলার সময় একটি প্রাইভেটকারের উপরে রড পড়েছে উল্লেখ করে মেয়র বলেন, ‘এসব ঘটনায় সরকার বিব্রত। একটি করে দুর্ঘটনা ঘটে, আমরা বিব্রত, সরকার বিব্রত। গতকালও গাজীপুরে রড পরেছে গাড়ির ওপর। আমাদের এখনও টনক নড়ে নাই, আর কত প্রাণ গেলে আমাদের টনক নড়বে? সরকারকে বিব্রত করা যাবে না, জনগনকে ভোগান্তিতে ফেলা যাবে না। ’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম জানান, ‘নিরাপত্তা নিশ্চিত না করে কোনো প্রকল্পের কাজ করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করে কাজ করলে কোনো সমস্যা হবে না। কিন্তু এর ব্যত্যয় করলে ব্যবস্থা নেওয়া হবে। আমি যে কোনো সময় বিভিন্ন সাইটে পরিদর্শনে যাব, সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেটরা যাবে। কোনো অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে।

’ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সঞ্চালনায় সমন্বয় সভায় অন্যান্যের সাথে এমআরটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হায়দার, রাজউক’র চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিঞা, বিআরটি’র ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ.কে.এম মনির হোসেন পাঠান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit