সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

চৌগাছায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় খাদিজা খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন চৌগাছা থানা পুলিশ। রবিবার (২১ আগষ্ট) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের পিতম্বরপুর ইসলাম পাড়ায়। নিহত খাদিজা খাতুন পিতম্বরপুর ইসলাম পাড়ার নাহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নাহিদুল ইসলাম ও তাদের বাড়ীর সবাই মাঠের কাজে যায়। খাদিজার নানী শ্বাশুড়ি মাঠ থেকে বাড়ি ফিরে দেখেন খাদিজার ঘরের দরজা ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে তিনি জানালায় গিয়ে ডাকাডাকি করতে থাকে। এ সময় জানালার ফাঁক দিয়ে দেখেন খাদিজা খাতুন ঘরের আড়ার সাথে ঝুলছে। খাদিজার অবস্থা দেখে তিনি ডাক-চিৎকার করতে থাকেন। স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাদিজা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানিয়েছেন পারিবারিক কলহের জেরে খাদিজা খাতুন অত্মহত্যা করেছে।

স্থানীয়রা আরো জানিয়েছেন ৭/৮ মাস আগে পারিবারিক ভাবে নাহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের শাহিনুর রহমানের মেয়ে খাদিজা খাতুনকে বিয়ে করে। চৌগাছা থানার পুলিশের উপ-পরিদর্শক এস আই বিপ্লব জানান, নিহতের সুরতহাল রির্পোট তৈরি করা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, রবিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাজেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit