রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

তুরস্ককে সতর্ক করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে তুরস্ককে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানায়, মার্কিন ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো তুরস্কের উপ-অর্থমন্ত্রী ইউনুস এলিটাসকে বলেছেন, রাশিয়ান সংস্থা এবং ব্যক্তিরা ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো এড়িয়ে যাওয়ার জন্য তুরস্ককে ব্যবহার করার চেষ্টা করছে।

ফোনে তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও কার্যকর করার চলমান প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন বলেও মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই দুপক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে তুরস্ক। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ইউক্রেন সফরে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটির লভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন।

বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এরদোগান বলেন, তার বিশ্বাস ‘আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হবে’।

এর আগেও খবর বের হয়েছিল যে, এরদোগান জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক আয়োজনের প্রস্তাব দিতে পারেন।

বৃহস্পতিবার এরদোগানের এই বক্তব্য শুনে জেলেনস্কি অবশ্য বলেছেন, মস্কো শান্তির জন্য প্রস্তুত এরদোগানের কাছে এটি শুনে তিনি ‘খুবই বিস্মিত’।

তিনি বলেন, রাশিয়ার প্রতি কোনো বিশ্বাস নেই। রাশিয়াকে দ্রুত তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে।

তবে বৈঠকে নেতারা তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য নিয়ে যে চুক্তি হয়েছে, সেটি সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কিউএনবি/বিপুল/২০.০৮.২০২২/ রাত ১০.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit