সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বিশ্ব সংবাদ ভারতে ছড়াচ্ছে ‘টমেটো ফ্লু’, আতঙ্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

ডেস্কনিউজঃ করোনা ভাইরাসের পাশাপাশি ভারতে দেখা যাচ্ছে নতুন এক ভাইরাস। ‘টমেটো ফ্লু’ নামে এই নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সাধারণত ভাইরাসটি মানুষের হাত, পা ও মুখে আক্রমণ করে। কেরালা ও ওড়িশায় এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। খবর এনডিটিভির।

ল্যানসেট রেসপিরেটরি জার্নাল অনুসারে, ‘টমেটো ফ্লু’-এর ঘটনা প্রথম কেরালার কোল্লামে ঘটে যা ৬ মে রিপোর্ট করা হয়েছিল। তখন থেকে ৮২ জন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত সব শিশুর বয়স ৫ বছরের কম।

ল্যানসেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা ইতোমধ্যে করোনার চতুর্থ তরঙ্গের সম্ভাব্য উত্থানের সঙ্গে মোকাবিলা করছে। এরমধ্যে টমেটো ফ্লু বা টমেটো জ্বর নামে পরিচিত একটি নতুন ভাইরাস ভারতের কেরালা রাজ্যে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে আবির্ভূত হয়েছে।

সংক্রামক রোগটি অন্ত্রের ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি বিরল কারণ তাদের সাধারণত ভাইরাস থেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী ইমিউন সিস্টেম থাকে।

এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর শরীরে লাল, বেদনাদায়ক ফোসকা দেখা দেয়। ধীরে ধীরে ফোসকাগুলো টমেটোর আকারে বড় হয়ে যাওয়ার কারণে সংক্রমণটির নামকরণ করা হয়েছে ‘টমেটো ফ্লু’।

এই ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ তাপমাত্রায় জ্বর, শরীরে ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া ও ক্লান্তি। এর লক্ষণগুলো অনেকটা চিকুনগুনিয়ার মতো। কিছু রোগী বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, জ্বর, পানি শূন্যতা, ফোলা জয়েন্ট ও শরীরের ব্যথার কথাও রিপোর্ট করেছেন।

ল্যানসেটের মতে, এই ভাইরাসে আক্রান্ত কেরালার অন্যান্য এলাকাগুলি হল আঁচল, আরিয়ানকাভু ও নেদুভাথুর। কেরালার প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু ও কর্ণাটকে একটি সতর্কতা জারি করেছে ল্যানসেট।

কিউএনবি/বিপুল/২০.০৮.২০২২/ রাত ১০.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit