সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

প্রেম ও বিয়ে ইস্যুতে যা বললেন ববি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৩৫ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। গতকাল বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। কিন্তু নতুন খবর হলো তিনি নাকি প্রযোজক সাকিব সনেটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এমনকি সব কিছু ঠিক থাকলে শিগগিরই বিয়ের পিঁড়িতে দেখা যাবে তাদেরকে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ খবর উঠেও এসেছে। 

তাহলে সরাসরি ববির কাছেই জানতে চাওয়া হোক এ বিষয়ে। তাই মুঠোফোনে কল দেওয়া হলো আজ শুক্রবার দুপুরের দিকে। ফোন রিসিভ করেই কোনো কথা বলার সুযোগ না দিয়ে উল্টো ববি বললেন, ‘বুঝেছি কি জন্য ফোন করেছেন (এটুকু বলেই হাসিতে ফেটে পড়েন নায়িকা)।’ ববি অকপটে স্বীকার করলেন প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন।

বিজলী-খ্যাত এই নায়িকা বলেন, ‘ভালো বন্ধুত্ব থেকে আমাদের দু’জনের একে-অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। এখন আমরা প্রেমের সম্পর্কে রয়েছি। আসলে বিয়েটা অনেক বড় ব্যাপার। সামনে আমাদের বিয়ের পরিকল্পনা রয়েছে। দুই পরিবারের সম্মতিতে সবাইকে জানিয়ে বিয়েটা সেরে ফেলতে চাই। আশা করছি শিগগরিই, তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি। সব ঠিক থাকলে সবাইকে জানিয়েই আমরা বিয়ে করবো।’

এদিকে, সাকিব সনেটের সঙ্গে ববির প্রেমের গুঞ্জন অনেক দিনের। গতকাল ববির জন্মদিনে ফেসবুকে দু’জনের একটি ছবি শেয়ার করে সাকিব সনেট লেখেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্‌যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’

সনেটের এই পোস্ট দেখে সহজেই বোঝা যায়, তারা সম্পর্কে রয়েছেন। উল্লেখ্য, পাঁচ বছর আগে সনেটের ‘নোলক’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও ববি। সিনেমাটির কাজের সুবাদেই ববির সঙ্গে সনেটের ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে সেটি প্রেমে রূপ নেয়। এছাড়া দীর্ঘ দিন ধরে তারা দু’জনে ব্যবসায়িক অংশীদারও। উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ববির।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২বিকাল ৩.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit