রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

জোয়ারে নিঝুম দ্বীপে ভেসে এলো বিদেশি জাহাজের বার্জ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৬৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : বিদেশি জাহাজ ‘আল কুবতানের’ অংশবিশেষ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে ভেসে এসেছে। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে বিদ্যমান লঘুচাপ ও দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে জোয়ারে বার্জটি ভেসে আসে।স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারে নিঝুম দ্বীপের দক্ষিণের চরে একটি বার্জ ভেসে আসে। গত কয়েক দিন ধরে জোয়ারের পানি নেমে যাওয়ায় বার্জটি সেখানে আটকে যায়। বার্জটিতে কোনো মালামাল না থাকলেও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য ভিড় করছেন।

নিঝুম দ্বীপের বাসিন্দা আজিম মাহমুদ বলেন, এটা দেখতে ফুটবল মাঠের মতো। আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। জোয়ারে এটি আমাদের নিঝুম দ্বীপে ভেসে এসেছে। নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নাবিকবিহীন ২০ ফুটের অধিক এ নৌযানটির ওপরের অংশ খোলা। সম্ভবত ভোলায় যে বার্জটি ভেসে এসেছে এটি তার অংশবিশেষ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আটকে থাকা বার্জের অংশবিশেষ নিঝুম দ্বীপে আটকে আছে। কোস্টগার্ড এ কয়দিন এটি পাহারা দিয়েছে। নিঝুম দ্বীপে আটকে থাকা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসন ও নৌপুলিশকে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/সকাল ১১.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit