মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ঢাকা-গুয়াংজু রুটে বিমান চলাচল শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা থেকে প্রথমবারের মত চীনের গুয়াংজুগামীর উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি৩৬৬। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ ফ্লাইট উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের প্রথম ফ্লাইটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “বিমান ভালো অবস্থানে আছে। আরও ভালো অবস্থানে যাবে।”

যাত্রীদের চাহিদা বিবেচনা করে এ রুটে বিমানের ফ্লাইট আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, ঢাকা বিমানবন্দর থেকে বেলা ১১টায় ২২৯ জন যাত্রী নিয়ে রওনা হওয়া ফ্লাইট বিজি৩৬৬ চীনের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে গুয়াংজুর বিমানবন্দরে পৌঁছেবে। এদিন গুয়াংজু বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রওনা দিয়ে রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, এই রুটের যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। তবে আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও টিকেট কেনা যাবে।

এ ছাড়া যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণ করার জন্য অনুরোধ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমানের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন।

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit