সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮৭ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় খোকন চৌধুরী (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মাদ মইন মন্ডল (৩২) গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন চৌধুরী নওগাঁ জেলার মান্দা উপজেলার খাস মান্দা গ্রামের ফাইম চৌধুরীর ছেলে। আহত মোহাম্মাদ মইন মন্ডল মান্দা উপজেলার গাগড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন চৌধুরী ও আহত মোহাম্মাদ মইন মন্ডল পেশায় ব্যবসায়ী ও মাদকসেবী।

তারা মাদক সেবনের জন্য নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া বাজারে মাদক সেবনের জন্য গিয়ে মাদকসেবন করে মাতাল অবস্থায় বাড়ী ফেরার পথে ভাদরন্ড মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে মারাত্মকভাবে ধাক্কা খায়। এতে দুজনে আহত হয়। আহত অবস্থায় খোকন চৌধুরী ও মোহাম্মাদ মইন মন্ডলকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে খোকন চৌধুরীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

মোহাম্মাদ মইন মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবের জানান, দুই ব্যক্তি তাদের বাড়ী যাওয়ার পথে ভাদরন্ড মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক ভাবে আহত হয়। তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার খোকন চৌধুরীকে মৃত ঘোষনা করে। এবং মোহাম্মাদ মইন মন্ডলের চিকিৎসা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit