শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বিপাকে পড়েছেন সেই রুশ সেনারা, দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলের খেরসনের দিপ্রিপো নদীর ওপারে থাকা রুশ সেনার বিপাকে পড়েছে বলে দাবি করেছে কিয়েভ। দিপ্রিপো নদীর ওপরে থাকা ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুশ সেনারা ক্রমাগত অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

এতদিন সেই ব্রিজটির ব্যবহার করেই খেরসনে সেনা এবং রসদ পাঠিয়েছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছিল, ব্রিজের সেই রাস্তা তারা বন্ধ করে দিতে পেরেছে।  ব্রিজটি নষ্ট করে দেওয়া গেছে। অবশ্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারাও একথা স্বীকার করেছে। যদিও তারা জানিয়েছে, ইউক্রেনের আক্রমণে ব্রিজটি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্পূর্ণ ভেঙে গেছে, একথা তারা স্বীকার করেনি। 

বরং তাদের বক্তব্য, রাশিয়া ইতোমধ্যেই ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেছে। নৌকার মাধ্যমেও তারা জিনিসপত্র আদানপ্রদান করতে পারবে বলে বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সের্গি খলান ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন,রুশ সেনাদের নদী পার হওয়ার একমাত্র উপায় ছিল আন্তোনিভস্কি ব্রিজের কাছে পন্টুন যা ‘তাদের চাহিদা সম্পূর্ণভাবে মেটাতে পারত না’। 

তিনি আরও বলেন, যুদ্ধের তীব্রতা বাড়লে সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হবে না–এই বিষয়টি বুঝতে পেরে রাশিয়া তাদের কমান্ড সেন্টারগুলো নদীর বাম তীরে সরিয়ে নিচ্ছে। তবে ডান তীরে অবস্থানরত ২০ হাজার রুশ সেনা এখনও আপাতত পায়ে হেঁটে ব্রিজটি অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit