শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেনাদের ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে ফিরে আসতে বলল ইরান আবারও বিতর্কের মুখে উসমান, বোলিং কৌশলে বিরক্ত ব্যাটার ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’

মেসি-রোনালদোর তুলনা করা বাবা-মায়ের তুলনা করার মতো : এমবাপ্পে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : একজন ব্যালন ডি’অর জিতেছেন সাত বার, অন্যজন পাঁচবার। তারপরও দুজনের মাঝে কে সেরা- গত এক যুগ ধরে চলা এই বিতর্ক থামার কোনো লক্ষণ নেই।  লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে পুরো ফুটবলবিশ্ব যেন দুই ভাগে বিভক্ত। তবে এমন প্রশ্নে মেসির পিএসজি সতীর্থ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে অবশ্য ঝানু ডিফেন্ডারের মতোই জবাব দিলেন।

সন্তানের কাছে বাবা এবং মায়ের মাঝে যেমন পার্থক্য করা ঠিক নয়, এমবাপ্পের কাছে মেসি-রোনালদোর পার্থক্য করাটাও তেমনি ব্যাপার! তিনি বলেছেন, ‘প্রতিবছরই আমি রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করতাম, কে ব্যালন ডি’অর জিতবে? মেসি, নাকি ক্রিশ্চিয়ানো? আমি কাকে সেরা মনে করি? এটা আসলে বাবা-মায়ের মধ্যে একজনকে বেছে নেওয়ার মতো ব্যাপার। আপনি কখনোই একজনকে বেছে নিতে পারবেন না। লম্বা সময় ধরে তারা পুরস্কারটি (ব্যালন ডি’অর) ভাগাভাগি করেছেন। ‘

এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে রোনালদোর নাম থাকলেও নেই মেসি। প্রতিবছর পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুই মহাতারকাকে দেখার অভিজ্ঞতা নিয়ে এমবাপ্পে বলেন, ‘পুরস্কারের দিন তাদের পাশাপাশি দেখাটা ছিল মজার ব্যাপার। তাদের চেহারা দেখে বোঝার চেষ্টা করতাম, কে পুরস্কারটা পাচ্ছে। বুঝতে চেষ্টা করতাম, কার চেহারায় একটু রাগ আর হতাশা প্রকাশ পাচ্ছে। কারণ, তারা তো জানতই কে পুরস্কারটা জিতবে আর কে জিতবে না। ‘

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit