মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নিহত ছেলের মা এবং অপর মোটরসাইকেলের স্বামী-স্ত্রী।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেইলিব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মান্দা উপজেলার সহিহাট গ্রামের রথিন চন্দ্র ও তার ৬ বছর বয়সী ছেলে রাধাকান্ত। 

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে নওগাঁ শহর থেকে রথিন তার স্ত্রী পূজা রানী ও ছেলে রাধাকান্তকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা আরেকটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিন ও তার ছেলে রাধাকান্তের। 

ঘটনায় গুরুতর আহত হয়েছেন রথিনের স্ত্রী পূজা রানী ও অপর মোটরসাইকেল আরোহী ফাহিম হোসেন এবং তার স্ত্রী আয়েশা। 

ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit