শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তিন বছর পর দলে ফিরলেন সাব্বির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে তিন বছর পর ঠাঁই পেয়েছেন সাব্বির রহমান রুম্মন। 

এক সময় দেশের অন্যতম হার্টহিটার ব্যাটার হিসেবে পরিচিতি পেয়েছিলেন রাজশাহীর এই ক্রিকেটার। যদিও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থেকে যান এই তারকা।

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে খেলেছিলেন সাব্বির। ওই ম্যাচে মাত্র ১ রান করে আউট হন এই মারকুটে। এরপরেই ব্রাত্য হয়ে পড়েন জাতীয় দলে।

২০১৪ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন সাব্বির। ৪৩ ইনিংসে ১২০.৮১ স্ট্রাইকরেটে রান করেছেন ৯৪৬টি। যেখানে গড় ২৪.৮৯। পছন্দের এই ফরম্যাটে তার সর্বোচ্চ ইনিংস ৮০ রানের।

শুক্রবার বিকেলে ঘোষিত ১৭ সদস্যের এই দলে আছেন ইনজুরি আক্রান্ত নুরুল হাসান সোহানও। যদিও অস্ত্রপচারের পর বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। 

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তার সম্পর্কে বিসিবির কাছে পজিটিভ রিপোর্ট রয়েছে। সে কারণেই উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে, টেস্টের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বভারও তুলে দেয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। তিনি নেতৃত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

এশিয়া কাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, পারভেজ হোসাইন ইমন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, শেখ মাহেদী হাসান, মেহেদী  মিরাজ, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসাইন, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।

এছাড়াও ১৭ সদস্যের এই দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আরও চার ক্রিকেটার। যদিও এখনই তাদের নাম প্রকাশ করতে অপরাগতা জানান বোর্ড কর্তারা।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit