মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

অবৈধ ৫০৭ মানি চেঞ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩১৪ Time View

ডেস্ক নিউজ : দেশে লাইসেন্সবিহীন ৫০৭টি অবৈধ মানি চেঞ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, চলমান প্রাথমিক অভিযানে যেসব প্রতিষ্ঠানের ভুলত্রুটি পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রয়োজন হলে আবার তদন্ত করে ব্যাংক ও মানি চেঞ্জারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজুল ইসলাম বলেন, দেশে যে পরিমাণ ডলার আসছে, তারচেয়ে বেশি দেশের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে ডলারের আউটফ্লো (বহির্গমন) বেড়ে গেছে। এ কারণেই খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। এ অবস্থায় বিদেশে যাওয়ার সময় ক্যাশ ডলার বহনে নিরুৎসাহিত করছে বাংলাদশে ব্যাংক।

বর্তমানে বৈদেশিক মুদ্রা লেনদেনে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে ২৩৫টি মানি চেঞ্জার। লাইসেন্স দিয়েছে। অথচ দেশে বৈধ-অবৈধ মিলে মানি চেঞ্জারের সংখ্যা ৭৪২টি। তাই অবৈধ ৫০৭টি মানি চেঞ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাল কেন্দ্রীয় ব্যাংক। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit