মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

আফ্রিদিকে নিয়ে দুশ্চিন্তা, যা বললেন বাবর আজম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২২ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। দল গুছিয়ে এশিয়া কাপের স্কোয়াড সবার আগেই ঘোষণা করেছে পাকিস্তান দল। কিন্তু এরই মধ্যে বিপাকে পড়েছে দলটি। দলের পেস আক্রমণের মূল অস্ত্র শাহিন শাহ আফ্রিদির চোট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহিনের চোট নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা স্বীকারও করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

তিনি বলেছেন, শাহিনের ফিটনেস নিয়ে আমরা চিন্তিত। কারণ সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপও আছে। আমরা চেষ্টা করছি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। উল্লেখ্য, শ্রীলংকা সফরের প্রথম টেস্টে হাঁটুতে চোট পান আফ্রিদি। টেস্টের ৪র্থ দিনে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় টেস্টে মাঠেই নামেননি আফ্রিদি। আর সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি এ পেসার। এর পরও শাহিনকে নিয়েই তিন ওয়ানডের সিরিজ খেলতে নেদারল্যান্ডসে যাচ্ছে পাকিস্তান দল। আগামী ১৬ আগস্ট থেকে ডাচদের বিপক্ষে শুরু হবে সিরিজটি।

চোটে আক্রান্ত শাহিনকে সেই সিরিজের স্কোয়াডে রাখার বিষয়ে বাবর আজম বলেন, ‘নেদারল্যান্ডস সফরে আমাদের বোর্ডের চিকিৎসক ও ফিজিও যাচ্ছেন।  সে কারণে আমরা শাহিনকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ফলে তার যত্নটা ভালোভাবে নেওয়া যাবে। সেখানে শাহিনকে অন্তত একটি ম্যাচে নামানো হতে পারে।  (আর তা হলে) আশা করছি এশিয়া কাপের আসে সে ফিট হবে। আমরা আসলে শাহিনের বিষয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি। ’

প্রসঙ্গত, তিন সংস্করণেই পাকিস্তান দলের উল্লেখযোগ্য পারফর্মার শাহিন শাহ আফ্রিদি।  ২২ বছর বয়সি এ পেসার ২৫ টেস্টে ৯৯ উইকেট শিকার করেছেন।  ৩২ ওয়ানডেতে ৬২টি এবং ৪০ টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ উইকেট জমা করেছেন ঝুলিতে।

তথ্যসূত্র: ক্রিকেট অ্যাডিক্টর

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit